চুলের যত্নে নতুন আবিষ্কার, ছাগলের মল থেকে তৈরি হচ্ছে মাস্ক!
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্কঃ রিপোর্টার :
Publish : 06:09 AM, 05 August 2025.
Digital Solutions Ltd

চুলের যত্নে নতুন আবিষ্কার, ছাগলের মল থেকে তৈরি হচ্ছে মাস্ক!

Publish : 06:09 AM, 05 August 2025.
চুলের যত্নে নতুন আবিষ্কার, ছাগলের মল থেকে তৈরি হচ্ছে মাস্ক!

ছাগলের মল থেকে তৈরি হচ্ছে মাস্কঃ ছবি সংগ্রহীত

ডেস্কঃ রিপোর্টার :

চুলের যত্নে নিত্যনতুন পদ্ধতি ও উপাদানের ব্যবহার আমরা আগেও দেখেছি, তবে এবার যা ঘটছে তা রীতিমতো অবিশ্বাস্য! রাশিয়ার এক স্টাইলিস্ট এমন এক চুলের মাস্ক তৈরি করেছেন, যার প্রধান উপাদান ছাগলের মল! শুনতে অদ্ভুত লাগলেও, এই মাস্কের কার্যকারিতার দাবি করেছেন ব্যবহারকারীরাও।

রাশিয়ার রাজধানী মস্কোর এক খামারে দেখা যায়, অ্যালেকজান্ডার দানিলভ নামের এক কসমেটোলজিস্ট নিজের হাতে ছাগল ও ভেড়াদের খাবার খাওয়াচ্ছেন। উদ্দেশ্য একটাই—উন্নত মানের মল সংগ্রহ করা! কারণ, এই মল দিয়েই তৈরি হচ্ছে বিশেষ চুলের মাস্ক, যা নাকি চুলের হলুদ ছোপ দূর করতে পারে।

অ্যালেকজান্ডার দানিলভ বলেন, “চুলের ভেতর পর্যন্ত পুষ্টি দিতে হলে সঠিক উপাদান লাগবে। আমি এই মিশ্রণ তৈরিতে লিপিড মাস্ক, শিয়া বাটার ও ম্যাকাডামিয়া তেল ব্যবহার করি, যা চুলের গভীরে প্রবেশ করে পরিচর্যা করে।”

দানিলভের স্টুডিওতে একটি তরুণীকে দেখা যাচ্ছে, যার চুলে মাস্ক লাগানো হচ্ছে। ধীরে ধীরে মাস্কটি লাগিয়ে চুলে ম্যাসাজ করছেন দানিলভ। এরপর চুল ধুয়ে ফেলার পর দেখা যায়, স্বর্ণকেশী চুলে কোনো হলুদ দাগ নেই!

মাস্ক ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে এলেনা কিনিয়াজেভা বলেন, “আমি বহু পদ্ধতি ব্যবহার করেও আমার চুলের হলুদ দাগ দূর করতে পারিনি। কিন্তু দানিলভের মাস্ক ব্যবহার করার পর সত্যিই আমার চুল ঝলমলে হয়েছে।”

যদিও এই মাস্কের কার্যকারিতা শুধু স্বর্ণকেশী চুলের ক্ষেত্রেই পরীক্ষা করা হয়েছে, তবে দানিলভ ভবিষ্যতে আরও গবেষণা চালিয়ে যেতে চান। তার লক্ষ্য, আরও বিভিন্ন ধরনের চুলের জন্য কার্যকরী মাস্ক তৈরি করা।

ছাগলের মল থেকে চুলের পরিচর্যা—এমন গবেষণা হয়তো কসমেটিক্স জগতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। তবে এই পদ্ধতি বিশ্বব্যাপী জনপ্রিয় হবে কি না, তা সময়ই বলে দেবে।

 

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে ৫ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস শিরোনাম ঝালকাঠিতে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট শিরোনাম ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ স্লোগানে ঝালকাঠিতে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত শিরোনাম রাজাপুরে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, তাঁর পক্ষে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা শিরোনাম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এসো সচেতন হই সোসাইটির র‍্যালি, সেমিনার ও সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে, দুই আড়তদারকে জরিমানা