বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক
ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:34 AM, 11 October 2026.
Digital Solutions Ltd

বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক

Publish : 09:34 AM, 11 October 2026.
বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে মিছিলের পর তাঁদের আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। পুলিশের ভাষ্য, মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়।

শুক্রবার বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন মো. জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার জানান, মিছিলের প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশ করতে দেখা গেছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সোহেল আমিন হাওলাদারের দাবি, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজার নির্দেশনায় এ কর্মসূচিতে প্রায় ২০০ নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে ফেরার পথে ওই পাঁচজনকে আটক করা হয় বলে দাবি করেন তিনি।

তবে মিছিলের সময় ও আটকের পরিস্থিতি নিয়ে পুলিশের বক্তব্যের সঙ্গে সংগঠনটির দাবিতে পার্থক্য রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, পাঁচ নেতা-কর্মী আটক শিরোনাম মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ শিরোনাম বিএনপি চেয়েছিল আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করতে: রুমিন ফারহানা শিরোনাম গ্রীন গার্ডিয়ান অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন তরুণ সমাজকর্মী মোঃ আরিফ শিরোনাম সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার শিরোনাম ঝালকাঠির রাজাপুরে গাঁজাসহ গ্রেপ্তার ১