ছবি: সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় সিনেমা ‘চাচ্চু’তে চাচা-ভাতিজির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন শাকিব খান ও প্রার্থনা ফারদিন দীঘি। দীর্ঘদিন পর এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একসঙ্গে দেখা গেল তাঁদের।
শনিবার (১০ অক্টোবর) নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান ও দীঘি। অনুষ্ঠানের ফাঁকে দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়।
ছবিটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন দীঘি। ক্যাপশনে তিনি লেখেন, ‘মেগাস্টার’। ছবিতে কালো শার্ট, ব্লেজার ও সানগ্লাসে দেখা যায় শাকিব খানকে। অন্যদিকে নীল-সোনালি নকশার পোশাকে ছিলেন দীঘি।
ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস। কেউ তাঁদের পুরোনো সিনেমার স্মৃতি তুলে ধরেছেন, আবার কেউ শাকিব-দীঘিকে নতুন করে একসঙ্গে পর্দায় দেখার প্রত্যাশা জানিয়েছেন।
২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু’ সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এতে শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজলের পাশাপাশি শিশু চরিত্রে অভিনয় করে পরিচিতি পান দীঘি। সিনেমাটিতে শাকিবের ভাইয়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
‘চাচ্চু’ ছাড়াও ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’সহ বেশ কয়েকটি সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন দীঘি।
নিউইয়র্কে তাঁদের এই সাক্ষাৎ পুরোনো দিনের সেই জনপ্রিয় জুটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News