ছবি: সংগৃহীত
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াত ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান তালুকদার এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানসহ দলটির অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার অভিযোগ তুলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তারা বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতা বরদাশত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশ শেষে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা জামায়াত এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News