ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে আবারও দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের মাইন হামলায় এসব বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে এই নৌপথে অন্তত ২৫টি ট্যাংকার ইরানের প্রজেক্টাইল ও মাইনের হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।
এদিকে, কেশম দ্বীপে হামলার প্রতিশোধ নিতে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে, বাহরাইন জানিয়েছে, দেশটির বিভিন্ন শিল্পকারখানাকেও লক্ষ্যবস্তু করেছে ইরান। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংঘাতের মধ্যেও ইরানের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের মধ্যে কোনো চুক্তি না হলে আগামী বছরের শুরুতে ইরানে হামলার হুমকি দিয়েছেন তিনি। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার পাশাপাশি সামরিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের বাইরেও মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি যোদ্ধা ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত। সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হুথিদের ছোড়া কয়েকটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
অন্যদিকে, সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ায় আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে ট্যাংকারে হামলার ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News