নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 11:01 PM, 15 November 2026.
Digital Solutions Ltd

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের

Publish : 11:01 PM, 15 November 2026.
নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। তাঁর অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিরোধী পক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘটনা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি তৈরি করেছে।

স্থানীয় সময় রোববার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে আইজেনকোট বলেন, নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না। এর কয়েক ঘণ্টা আগে দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট অভিযোগ করেন, নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট বা রাআম দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, কথিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার বিনিময়ে ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে পরে ওই গোয়েন্দা তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত হলে গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে দাবি করা হয়। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর সেই আবেদন প্রত্যাখ্যান করে।

আইজেনকোট এসব অভিযোগের বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছেন। পাশাপাশি ঘটনার অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকোটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে।

এর আগে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু। তবে আইজেনকোট সেই প্রস্তাবকে ভাঁওতা বলে মন্তব্য করেন। যদিও তাঁর ইয়াশার পার্টি ও লিকুদ পার্টির মধ্যে এ বিষয়ে আলোচনা হওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা!