হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পরিবহন বন্ধের দাবি ইরানের
ঢাকা, ০৯ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 01:02 AM, 09 November 2026.
Digital Solutions Ltd

হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পরিবহন বন্ধের দাবি ইরানের

Publish : 01:02 AM, 09 November 2026.
 হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পরিবহন বন্ধের দাবি ইরানের

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় পরিচালিত তেল পরিবহন বন্ধ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে যে তেল পরিবহন করা হচ্ছিল, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক বক্তব্যে আইআরজিসি নৌবাহিনীর এক কর্মকর্তা এ দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, হরমুজ প্রণালির দক্ষিণ অংশের পাথুরে এলাকায় শত্রুপক্ষের নৌ-চলাচল নিয়ন্ত্রণ ও দিকনির্দেশনা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে গত রাতে কোনো নিষিদ্ধ জাহাজ ওই নির্ধারিত নৌপথে প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে ওই পথে তেল পরিবহনের প্রবাহও বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নেয় তেহরান। একই সঙ্গে প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নিজেদের নির্ধারিত নৌপথ ব্যবহারের শর্ত দেয় দেশটি।

এর পরিপ্রেক্ষিতে উপসাগরীয় দেশগুলো তেল ও গ্যাস পরিবহনে বিকল্প পদ্ধতি গ্রহণ করে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাহারায় এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল ও গ্যাস স্থানান্তরের মাধ্যমে তা হরমুজ প্রণালি থেকে বাইরে নেওয়া হচ্ছিল।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে এ পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর শিরোনাম রাজধানীর ফার্মগেটে বাসে আগুন শিরোনাম সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল শিরোনাম নলছিটিতে আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ব্যক্তিরা কারা / ওসি নিরব শিরোনাম লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫ শিরোনাম নজরদারি এড়াতে অপরাধীদের নতুন কৌশল, বদলাচ্ছে বেশভূষা