ইরানে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 12:25 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

ইরানে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীর মৃত্যুদণ্ড

Publish : 12:25 AM, 15 October 2026.
ইরানে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে নাজমেহ আমিনি নামের ২৩ বছর বয়সী এক নারী শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধি এবং অনলাইনে মতপ্রকাশের কারণে কঠোর শাস্তির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।

মানবাধিকারকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, হিসাববিজ্ঞানের এই শিক্ষার্থী বর্তমানে ইরানের মাশহাদ শহরের ভাকিলাবাদ কারাগারে আটক রয়েছেন। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে করা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা এবং সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে আরেক মামলায় তাঁকে ১২ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে ইরানজুড়ে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী আমিনিকে আটক করে। পরে দেশটির সাইবার পুলিশ অনলাইনে নজরদারির মাধ্যমে তাঁর একটি পোস্ট শনাক্ত করে বলে জানা গেছে। তবে পোস্টটির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।

ইরানের সংবাদপত্র খোরাসানের তথ্য অনুযায়ী, আদালতে আমিনি দাবি করেন, বন্ধুদের সঙ্গে সাইকেডেলিক মাশরুম সেবনের পর বিভ্রমের মধ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর আইনজীবীরাও ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে তুলে ধরেন। তবে আদালত তাঁদের যুক্তি গ্রহণ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আমিনির নামে প্রকাশিত একটি অডিও বার্তায় জাতিসংঘ, আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে তাঁর মামলাটি তদন্ত এবং হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, অনলাইনে মতপ্রকাশের জন্য মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি মানুষের মধ্যে ভীতি তৈরি করতে পারে এবং মতপ্রকাশের স্বাধীনতা আরও সংকুচিত করতে পারে।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, চলতি বছরে ইরানে ৬০০-এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির আইন অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) অথবা শিয়া ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে।

তবে আমিনির মৃত্যুদণ্ডের রায় এখনো চূড়ান্ত নয়। ইরানের সুপ্রিম কোর্টে তাঁর আপিল করার সুযোগ রয়েছে। আপিলের নিষ্পত্তি এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপরই নির্ভর করবে মামলাটির পরিণতি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া