কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬
প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম সজল :
Publish : 06:04 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি

Publish : 06:04 AM, 15 October 2026.
কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি

ছবি: সংগৃহীত

প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম সজল :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরে বৈদ্যুতিক সংযোগ দেওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটের দিকে কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আউরা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের উত্তর-পূর্ব নবদুর্গা অবধূত সেবাশ্রম মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে গুরুতর জখমের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব নবদুর্গা অবধূত সেবাশ্রম মন্দির ও দুর্গামন্দির পাশাপাশি অবস্থিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গামন্দিরে বৈদ্যুতিক সংযোগ দেওয়াকে কেন্দ্র করে কমল হাওলাদার (৪৫) ও দীপক হাওলাদারের (৫৬) মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বাঁশের লাঠি দিয়ে মারামারির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার পর উত্তর-পূর্ব নবদুর্গা অবধূত সেবাশ্রম মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র গোমস্তা এবং কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান বাদল উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিরোধের মীমাংসা করে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গুরুতর জখমের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া