চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:22 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে

Publish : 03:22 AM, 15 October 2026.
চেয়ারম্যানের সই জাল করে ১৫ লাখ টাকা উত্তোলনের অভিযোগ সচিবের বিরুদ্ধে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদের তহবিল থেকে ১৫ লাখ ১৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে লেংগুরা ইউনিয়ন পরিষদের সচিব মো. মজিবুর রহমানের বিরুদ্ধে। চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং বিভিন্ন খাতের রাজস্ব ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর সচিবকে তলব করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্র জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

চেয়ারম্যানের লিখিত অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে ভ্যাট-ট্যাক্স বাবদ ৪ লাখ ৫৩ হাজার টাকা এবং সাধারণ তহবিল থেকে ৩ লাখ ১১ হাজার টাকা তাঁর স্বাক্ষর জাল করে উত্তোলন করা হয়েছে। এ ছাড়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য খাত থেকে আদায় করা আরও ৭ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তিন খাতের অর্থের পরিমাণ সব মিলিয়ে ১৫ লাখ ১৪ হাজার টাকা।

চেয়ারম্যানের দাবি, ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাব থেকে একাধিকবার টাকা উত্তোলন করা হলেও বিষয়টি তাঁর জানা ছিল না। পরে সোনালী ব্যাংকের কলমাকান্দা শাখা থেকে হিসাবের বিবরণী (স্টেটমেন্ট) সংগ্রহ করার পর বিভিন্ন লেনদেনে অসংগতি নজরে আসে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তিনি টাকা উত্তোলন, রাজস্ব জমা না দেওয়া ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তোলেন।

চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘সোনালী ব্যাংকের কলমাকান্দা শাখা থেকে পরিষদের ব্যাংক হিসাবের স্টেটমেন্ট হাতে পাওয়ার পর বিষয়টি জানতে পারি। ব্যাংক স্টেটমেন্ট না নিলে এত টাকা সরানোর বিষয়টি জানতেই পারতাম না।’

চেয়ারম্যানের ভাষ্য, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় আর্থিক লেনদেনসহ বিভিন্ন কার্যক্রমে তাঁকে প্রায়ই সচিবের ওপর নির্ভর করতে হতো। সেই সুযোগে আর্থিক অনিয়ম করা হয়েছে বলে তাঁর অভিযোগ। প্রথমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে জানান তিনি। পরে লিখিত অভিযোগ দেন। ব্যাংক হিসাব, টাকা উত্তোলনের কাগজপত্র, জমার স্লিপ ও পরিষদের আর্থিক নথি যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন চেয়ারম্যান।

তবে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব মো. মজিবুর রহমান। মুঠোফোনে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে তাঁর কাছে কিছু টাকা ছিল বলে স্বীকার করেন। ইউএনওর দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা জমা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তাঁর কাছে কত টাকা ছিল, কোন খাতের সেই অর্থ এবং নির্ধারিত সময়ের মধ্যে কত টাকা জমা দিয়েছেন—এসব বিষয়ে জানতে চাইলে নথিপত্র দেখে পরে জানাবেন বলে জানান সচিব। তাঁর কাছে থাকা অর্থের পরিমাণ, অর্থের উৎস এবং টাকা জমা দেওয়ার দাবির পক্ষে কোনো নথি রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘চেয়ারম্যানের লিখিত অভিযোগ পাওয়ার পর সচিব মজিবুর রহমানকে তলব করা হয়েছে। সচিব প্রাথমিকভাবে তাঁর কাছে কিছু টাকা রয়েছে বলে জানিয়েছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগপত্রটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে তদন্ত ও আর্থিক নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা নির্ধারণের দাবি জানিয়েছেন চেয়ারম্যান। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত ৯ শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার