প্রথম বিয়ের কথা জানায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:27 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

প্রথম বিয়ের কথা জানায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে

Publish : 03:27 AM, 15 October 2026.
প্রথম বিয়ের কথা জানায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

প্রথম বিয়ের কথা গোপন করে দ্বিতীয় বিয়ে করেছিলেন স্বামী। বিষয়টি জানার পর স্ত্রী জান্নাতুল ফেরদৌসের (২৮) সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। এর জেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন স্বামী রাজা মিয়া ওরফে রাজু। বেড়ানোর কথা বলে সাম্পান নৌকায় তুলে নিয়ে সহযোগীদের সহায়তায় শ্বাসরোধে হত্যার পর হাত-পা বেঁধে বস্তাবন্দি মরদেহ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার প্রায় আড়াই মাস পর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিট।

বুধবার (১৪ অক্টোবর) পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এসব তথ্য জানান।

পিবিআই সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি একটি জুতার কারখানায় চাকরি করতেন। সাত বছর বয়সী মেয়েকে নিয়ে চান্দগাঁও থানার বাহির সিগন্যালের ব্যাপারীপাড়ায় একটি ভাড়া বাসায় দ্বিতীয় স্বামী রাজা মিয়ার সঙ্গে বসবাস করতেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর রাজা মিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের সময় রাজা মিয়া নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। পরে তাঁর প্রথম স্ত্রী থাকার বিষয়টি জানাজানি হলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করে রাজা মিয়া তাঁর পূর্বপরিচিত মো. মুসলিম উদ্দিনের সঙ্গে পরামর্শ করেন। পরে তাঁরা কালুরঘাট সেতু এলাকার এক কবিরাজের মাধ্যমে ঝাড়ফুঁক ও তান্ত্রিক পদ্ধতির আশ্রয় নেন। এতে সমাধান না হওয়ায় জান্নাতুলকে হত্যার পরিকল্পনা করেন তাঁরা।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে বেড়ানোর কথা বলে জান্নাতুলকে কর্ণফুলী নদীর অন্য পাড়ে ব্রিজঘাট এলাকায় নিয়ে যান রাজা মিয়া। সেখানে আগে থেকেই মুসলিম উদ্দিন, রাজা মিয়ার প্রথম স্ত্রীর ভাই শুকুর আহম্মদ এবং অজ্ঞাতনামা আরেক ব্যক্তি সাম্পান নৌকা নিয়ে অপেক্ষা করছিলেন। পরে জান্নাতুলকে নিয়ে তাঁরা নৌকায় ওঠেন। নৌকাটি কর্ণফুলী সেতুর নিচ দিয়ে শিকলবাহা খালে প্রবেশ করে।

তদন্তে উঠে এসেছে, রাত আটটার পর নৌকায় রাজা মিয়ার সঙ্গে জান্নাতুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি জান্নাতুলের মুঠোফোন কেড়ে নিয়ে খালে ফেলে দেন। এরপর তাঁর মুখ চেপে ধরেন। এ সময় এক সহযোগী নৌকায় রাখা ব্যাগ থেকে রশি ও বস্তা বের করেন। রশি দিয়ে গলায় পেঁচিয়ে ধরার পর জান্নাতুলের মৃত্যু হয় বলে পিবিআইয়ের দাবি। পরে তাঁর হাত-পা বেঁধে বস্তাবন্দি করে কর্ণফুলী থানাধীন কালারপোল এলাকায় এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের পেছনের অংশে শিকলবাহা খালে মরদেহ ফেলে দেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর আসামিরা নৌকাটি নিয়ে ব্রিজঘাট এলাকায় ফিরে যান। পরে তাঁরা আত্মগোপনে চলে যান। গত ২ আগস্ট দুপুর ১২টার দিকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের লঞ্চঘাটসংলগ্ন খালে বস্তাবন্দি ও হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ-পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নিখোঁজ জান্নাতুলের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় জান্নাতুলের মা ছায়রা খাতুন বাদী হয়ে রাজা মিয়া ওরফে রাজু এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কর্ণফুলী থানায় হত্যা মামলা করেন।

গত ৬ অক্টোবর মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট। এরপর পুলিশ সুপারের তত্ত্বাবধান ও নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আব্দুর রহিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালান। একপর্যায়ে গত ১৩ অক্টোবর টেকনাফ থানা এলাকায় আত্মগোপনে থাকা মো. মুসলিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শুকুর আহম্মদকে (২৪) গ্রেপ্তার করা হয়। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত সাম্পান নৌকাটিও উদ্ধার করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ১৪ অক্টোবর মুসলিম উদ্দিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তিনি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে হত্যাকাণ্ডের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। গ্রেপ্তার শুকুর আহম্মদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত ৯ শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার