ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে সাজিন নামে ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নলছিটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মালিপুর এলাকায় নিজ বাড়ির পাশের খালে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাজিন ওই এলাকার বাসিন্দা শিহাব হাওলাদারের ছেলে। সে স্থানীয় বাসিন্দা সেলিম মাস্টারের নাতি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ১১টার দিকে শিশু সাজিন সবার অলক্ষ্যে নিজ বাড়ির সংলগ্ন খালের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসী খাল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।
পরে গুরুতর অবস্থায় সাজিনকে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর দাদা সেলিম মাস্টার ও বাহক তায়রুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে অবুঝ এই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো মালিপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা শিহাব হাওলাদারসহ পুরো পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News