ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১৪ অক্টোবর রাজাপুর উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির হাওলাদার রাজাপুর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মিনাজ হাওলাদার।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, অভিযান চালিয়ে নাছির হাওলাদারের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পরে গ্রেপ্তার নাছির হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News