তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
Publish : 06:17 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন

Publish : 06:17 AM, 15 October 2026.
তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন

ছবি: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে নাগরিকদের তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সরকারি তথ্য ও সেবা প্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এবং সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার লক্ষ্যে ‘তথ্যজানি, অধিকার মানি!’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধানসিঁড়ি ট্রেনিং সেন্টারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও বিটনিক এর যৌথ উদ্যোগে এ ক্যাম্পেইনের  শুরুতে তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের তথ্য জানার অধিকার সম্পর্কে উদ্বুদ্ধ করতে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ক্যাম্পেইন এর ‘রাইট টু নো ফেয়ার’ এর উদ্বোধন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম,  সুজনের সভাপতি এসকে এ হাসিব, বাগেরহাট সিএসও হাবের কোষাধ্যক্ষ এম. এ সালাম শেখ ও নির্বাহী সদস্য মন্জুরুল হাসান মিলন।

রাইট টু নো ফেয়ার’ এ স্টলগুলো ছিল ‘রাইট টু নো ফেয়ার, আরটিআই হেল্প ডেস্ক, এবং ‘উইমেন্স ইনফরমেশন সার্কেল’ । এসব স্টলের মাধ্যমে সরকারি সেবা ও তথ্যপ্রাপ্তির পদ্ধতি, তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার প্রক্রিয়া এবং নারীদের জন্য প্রয়োজনীয় সরকারি সেবা ও তথ্য সম্পর্কে ধারণা তুলে ধরা হয়। অতিথিরা তিনটি স্টল ঘুরে দেখেন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব সম্পর্কে অবগত হন। ‘রাইট টু নো ফেয়ার’ এ ‘আরটিআই হেল্প ডেস্ক’-এ নাগরিকদের তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য চাওয়ার আবেদন প্রস্তুত ও দাখিলের প্রক্রিয়া সম্পর্কে সহায়তার ব্যবস্থা রাখা হয়। অন্যদিকে, ‘উইমেন্স ইনফরমেশন সার্কেল’-এ নারীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি ভাতা, নারী উন্নয়নমূলক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষা সেবা এবং আইনগত সহায়তাসংক্রান্ত তথ্যের ওপর গুরুত্ব দেওয়া হয়। 

এর পর আরটিআই, তথ্য অধিকার, নাগরিক সেবা ও জবাবদিহিতা বিষয়ক সর্ট ফিল্ম প্রদর্শন করা হয় ও তথ্য অধিকার কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাইট টু নো ফেয়ার’ এর মূল আকর্ষন ছিল অতিথিদের উপস্থিতিতে সিটিজেন-সার্ভীস প্রোভাইডার একাউন্টিবিলিটি ডায়ালগ “জিজ্ঞাসা ও জবাব: নাগরিক-সেবাদাতা সংলাপ”। সর্বশেষে কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণের মাধ্যমে ‘রাইট টু নো ফেয়ার’ ক্যাম্পেইন শেষ হয়। 

সমগ্র কর্মসূচিতে সংগঠন কেন্দ্রিক নাগরিক সমাজ প্রতিনিধি, নারী প্রতিনিধি যুব প্রতিনিধি/যুব নেটওয়ার্ক, সেবা প্রত্যাশী নাগরিক, সাংবাদিক ও সরকারি প্রতিনিধিবৃন্দসহ ৪০ জন অংশগ্রহণ করেন। সমগ্র কর্মসুচি সমন্বয় করেন আইআরভি’র কাজী জাভেদ খালিদ জয় ও হাসান মাহমুদ জসিম।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া