ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে ‘দুর্বার তারুণ্য, দুর্নীতি রুখবেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী এবং সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইকরা অমি আলম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপজেলার সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাওতা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নান্দিকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুক্তি, তথ্য উপস্থাপন ও বক্তব্যের দক্ষতার ভিত্তিতে বিচারকরা বিজয়ী ও রানারআপ দল নির্বাচন করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুল আলম খান বাহার।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান, সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়রুল বাশার, প্রভাষক মানবেন্দ্র মুখার্জী, জয়নাল আবেদীন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুল কুদ্দুস ও শাহাদাত আলম, শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব, নৈতিক মূল্যবোধ ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News