বরিশালে দেশি খেলোয়াড়কে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 12:59 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

বরিশালে দেশি খেলোয়াড়কে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর

Publish : 12:59 AM, 15 October 2026.
বরিশালে দেশি খেলোয়াড়কে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান ফুটবলারকে দর্শকদের মারধর

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশালে বিসিসি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এক বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় মারার ঘটনায় নাইজেরিয়ান এক ফুটবলারকে মারধর করেছেন ক্ষুব্ধ দর্শকেরা। উত্তেজনা ও বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মাত্র ৩০ সেকেন্ড আগে ম্যাচটি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও আয়োজকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

খেলা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল শহীদ জিয়া সড়ক একাদশ ও শেরে বাংলা সড়ক একাদশ। ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে এগিয়ে যায় শহীদ জিয়া সড়ক একাদশ। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় শেরে বাংলা সড়ক একাদশ।

ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র ৩০ সেকেন্ড আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে শহীদ জিয়া সড়ক একাদশের চার নম্বর জার্সিধারী নাইজেরিয়ান খেলোয়াড় ইডেন প্রতিপক্ষ দলের সাত নম্বর জার্সিধারী খেলোয়াড় রাব্বিকে শরীর দিয়ে তুলে মাটিতে আছাড় মারেন।

এ ঘটনা দেখে গ্যালারিতে থাকা দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁদের কয়েকজন মাঠে ঢুকে ইডেনকে মারধর করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য, আয়োজক ও স্থানীয় ক্রীড়া কর্মকর্তারা এগিয়ে আসেন। পরে বিদেশি খেলোয়াড়কে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বরিশাল রেফারি সমিতির সহসভাপতি মাকসুদ আলম বেগ জানান, পরিস্থিতি শান্ত হওয়ার পর মাঠে পর্যাপ্ত আলোর অভাবে বাকি সময়ের খেলা আর চালানো সম্ভব হয়নি। খেলা বন্ধ হওয়ার সময় শেরে বাংলা সড়ক একাদশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের চূড়ান্ত ফলাফল ও পরবর্তী করণীয় সম্পর্কে টুর্নামেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খেলোয়াড়দের মধ্যে সংঘাতের জেরে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে নেমে বিদেশি খেলোয়াড়কে আক্রমণের চেষ্টা করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেনি।

খেলার মাঠে খেলোয়াড়দের মধ্যে সংঘাত এবং দর্শকদের মাঠে নেমে মারধরের ঘটনায় স্থানীয় ক্রীড়াঙ্গনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ম্যাচের ফলাফল ও ঘটনার পরবর্তী পদক্ষেপ এখন টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্তের অপেক্ষায়।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত ৯ শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার