ছাত্রদল নেতাকে গুলি, চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 03:07 AM, 15 October 2026.
Digital Solutions Ltd

ছাত্রদল নেতাকে গুলি, চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম

Publish : 03:07 AM, 15 October 2026.
ছাত্রদল নেতাকে গুলি, চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে দুই দুর্বৃত্তের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গুরুদাসপুর পৌর এলাকার চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহত শাকিল ইসলাম পৌর সদরের কাছারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে শাকিলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। তবে দৌড়ে পালিয়ে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে পাশের শাহিদা জলিল প্রাথমিক বিদ্যালয়ের দিকে পালানোর সময় হামলাকারীরা তাঁকে ধরে ফেলেন। এরপর চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীদের একজনের মাথায় হেলমেট ছিল এবং অন্যজন মাস্ক পরা ছিলেন। হামলায় গুরুতর আহত শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে শাকিলকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

তবে হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে।

 

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত ৯ শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার