সৌদির দুই বিমানবন্দর ও চার সেনাঘাঁটিতে হামলার দাবি হুথিদের
ঢাকা, ০৭ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 02:39 AM, 07 October 2026.
Digital Solutions Ltd

সৌদির দুই বিমানবন্দর ও চার সেনাঘাঁটিতে হামলার দাবি হুথিদের

Publish : 02:39 AM, 07 October 2026.
সৌদির দুই বিমানবন্দর ও চার সেনাঘাঁটিতে হামলার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ও চারটি সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী।

হুথি মুখপাত্রের দাবি, বুধবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলার কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বড় ধরনের ব্যাঘাত ঘটে বলেও দাবি করেন তিনি।

একই সময়ে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুথি বাহিনী। এ ছাড়া জাজান প্রদেশের জিজানের দাঘারি ও আল-মাউসিম এবং আসির প্রদেশের আনকিফাহ সামরিক স্থাপনাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে তারা।

ইয়াহিয়া সারীর দাবি, এসব হামলায় আবহা বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রমেও বিঘ্ন ঘটে এবং কয়েকটি সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। পৃথক এক বিবৃতিতে সৌদি আরবের নেতৃত্বাধীন সৌদি-ইয়েমেন জোট জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরে প্রতিহত করা হয়। একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

তবে হুথিদের দাবি করা হামলাগুলোতে প্রকৃত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম থানায় তদবির করতে গিয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার শিরোনাম জন্মের মাত্র তিন দিনের মাথায় মা, এবার বাবাকেও হারাল আরফা শিরোনাম পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে, ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বিএম কলেজর ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শিরোনাম বরগুনায় মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন শিরোনাম শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার