ছবি: সংগৃহীত
ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজনে কট্টর ডানপন্থী জোটসঙ্গীদের বাদ দিয়েও ক্ষমতায় টিকে থাকার পথ খুঁজছেন তিনি। এ লক্ষ্যে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির সঙ্গে আলোচনা চলছে। তবে প্রধানমন্ত্রী পদ নিয়ে মতবিরোধ থাকায় এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।
রোববার লিকুদ ও ইয়াশার পার্টির প্রতিনিধিদের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে দুই পক্ষ আলোচনাকে পেশাদার ও গঠনমূলক বলে উল্লেখ করলেও সরকার গঠনের বিষয়ে কোনো অগ্রগতির ঘোষণা দেয়নি। দুই দলের কেউই অন্য পক্ষের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্র ইতামার বেন গভিরের ওৎজমা ইয়েহুদিত পার্টিকে বাদ দেওয়ার বিষয়ে তার ঘনিষ্ঠ সহযোগীরা নমনীয়তার ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রও বেন গভিরের দলকে সম্ভাব্য সরকার থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল হায়োম।
তবে প্রকাশ্যে নেতানিয়াহু এখনো তার বর্তমান জোটের সব শরিককে সরকারে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।
এদিকে, আইজেনকটের জোটের মধ্যেও নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা নিয়ে মতবিরোধ রয়েছে। ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লাইবারম্যান এই আলোচনাকে আইজেনকটের জন্য ফাঁদ বলে মন্তব্য করেছেন। তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত নেতানিয়াহুর রাজনৈতিক যুগের অবসান ঘটানো।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা বিবেচনার পক্ষে। তবে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে প্রথম মেয়াদে আইজেনকটকে প্রধানমন্ত্রী করার শর্তে অনড় তিনি।
বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার উদ্দেশ্য শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো না-ও হতে পারে। বরং বিকল্প সরকার গঠনের আগে জাতীয় ঐক্যের চেষ্টা করেছেন, সেটি প্রমাণ করাই হতে পারে আইজেনকটের কৌশল।
এদিকে, অতি-ধর্মীয় ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজমের সঙ্গে আইজেনকটের জোটের পৃথক সরকার গঠনের আলোচনাও এগোচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু শেষ পর্যন্ত নিজের কট্টর মিত্রদের ছাড়তে রাজি হন কি না, এখন সেটিই বড় প্রশ্ন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News