ছবি: সংগৃহীত
ঝালকাঠি পুলিশ লাইনে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম।
ঝালকাঠি জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেরিন সুলতানার নেতৃত্বে অত্যন্ত সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে পরীক্ষা কার্যক্রমের প্রথমদিন ১৬ নভেম্বর সোমবার অংশগ্রহনকারীদের মধ্য থেকে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।।
প্রার্থীদের উচ্চতা, শরীরের মাপ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্বিতীয় দিন ১৭ নভেম্বর মঙ্গলবার বাছাইয়ের পরের ধাপে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প এবং হাই জাম্পসহ ইতিমধ্যে দ্বিতীয় দিনের পি.ই.টি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নিয়োগ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিগণ, বরিশাল রেঞ্জ কার্যালয়ের মনোনীত প্রতিনিধিগণ ও ঝালকাঠি জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় ধাপে ১৮ নভেম্বর বুধবার উত্তীর্ণ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখান থেকে উর্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিবে। সেখানে যা উর্তীর্ণ হবে তাদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চুরান্তনভাবে ২৭ জন মনোনীত হবে কারা হবেন বাংলাদেশ পুলিশের সদস্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News