বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:53 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে

Publish : 05:53 AM, 17 November 2026.
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকাসহ দক্ষিণাঞ্চলে সতর্কতা বাড়ানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনি উপকূলের মধ্যবর্তী কোনো এলাকায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

উপকূলে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে বরিশাল বিভাগের পায়রা সমুদ্রবন্দর ও আশপাশের উপকূলীয় এলাকার জেলেদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে আবহাওয়া সংস্থাগুলো। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা দেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত