ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনিতে টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণের নাম মাহিন মুন্সি। তিনি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে। অন্যদিকে, যার বাড়িতে তিনি অবস্থান নিয়েছেন, সেই নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) একই ইউনিয়নের দক্ষিণ আকাল বরশী গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় থেকে গড়ে ওঠে ভালো লাগা ও প্রেমের সম্পর্ক। পরে দুজনই একসঙ্গে জীবনযাপন এবং বিয়ের সিদ্ধান্তের কথা জানান।
সেই দাবিতে মঙ্গলবার সকালে নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে গিয়ে অবস্থান নেন মাহিন মুন্সি। তাঁর দাবি, সব বাধা পেরিয়ে তাঁরা একসঙ্গে থাকতে চান। অন্যদিকে, নবদ্বীপও একসঙ্গে থাকার বিষয়ে নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, এর আগেও মাহিন ওই বাড়িতে দুইবার এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে সরাসরি অবস্থান নেওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার বিষয়ে দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তাঁর পাশের বাড়িতে ঘটেছে। এক তরুণের বাড়িতে আরেক তরুণ এসে অবস্থান নিয়েছেন। খবর পেয়ে তিনি বিষয়টি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন। পাশাপাশি ওই তরুণের পরিবারকেও বিষয়টি অবহিত করেছেন।
এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা এখনো জানা যায়নি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News