ছবি: সংগৃহীত
গাজীপুরের ভোগড়া বাইপাসে শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এতে ওই এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হয়।
একপর্যায়ে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক মামুন হোসাইন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
আহত সাংবাদিক মামুনের অভিযোগ, তিনি ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে একটি গলিতে অবস্থান করছিলেন। সেখানে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। গ্রেনেডের বিকট শব্দে কানেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তাঁদের ন্যায্য দাবি পূরণ করতে হবে। এ দাবিতে সকালে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ ও বিক্ষোভ করেন তাঁরা।
তবে সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিক কীভাবে সাউন্ড গ্রেনেডের আঘাতে আহত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News