চলচ্চিত্র সংগঠনের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 12:08 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

চলচ্চিত্র সংগঠনের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী

Publish : 12:08 AM, 17 November 2026.
চলচ্চিত্র সংগঠনের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র অঙ্গনের সাম্প্রতিক বিরোধের জেরে ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খানের নেতৃত্বে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান জয় চৌধুরী। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পদত্যাগের কারণ হিসেবে হেলাল খানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন এই চিত্রনায়ক। জয় চৌধুরীর দাবি, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি তার সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অশালীন ভাষায় কথা বলেছেন।

এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি এফডিসিতে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্যের অনুপস্থিতিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। গত রোববার বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান।

এরপর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল খান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলচ্চিত্র অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত সম্মিলিত প্ল্যাটফর্মটির আহ্বায়ক হেলাল খান। সদস্যসচিব হিসেবে রয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী।

সাম্প্রতিক এই বিরোধের মধ্যেই মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি। এতে চলচ্চিত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত