ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক মোঃ সিরাজুল ইসলাম সজল :
Publish : 05:00 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Publish : 05:00 AM, 17 November 2026.
ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক মোঃ সিরাজুল ইসলাম সজল :

ঝালকাঠির নলছিটিতে শীতলপাটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ ও বিপণনের কৌশল এবং এ শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(১৭ নভেম্বর) রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলার হলরুমে অনুষ্ঠিত হয়। 

জনাব প্রতীক কুমার কুন্ডু, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মমিন উদ্দিন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর ঝালকাঠি, 

 জনাব আনিচুর রহমান হেলাল খান, সভাপতি নলছিটি উপজেলা বিএনপি, নলছিটি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.আবু সালেহ মোঃ ইফাদ ইশতিয়াক,তৌহিদ আলম মান্না, আহবায়ক নলছিটি উপজেলা সেচ্ছাসেবক দল।

কর্মশালায় শীতলপাটির ঐতিহ্য, স্থানীয় অর্থনীতিতে এর অবদান, কারিগরদের জীবনমান উন্নয়ন এবং দেশ-বিদেশে এ পণ্যের বাজার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, নলছিটির শীতলপাটির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। যথাযথ উদ্যোগ, সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক নকশা ও উন্নত বিপণন ব্যবস্থার মাধ্যমে এ শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

 শীতলপাটির জিআই স্বীকৃতির সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং কারিগরদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উদ্যোক্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শীতলপাটি কারিগর ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা শীতলপাটির ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মকে এ পেশায় সম্পৃক্ত করা এবং কারিগরদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত