শিশু সুরক্ষায় সচেতনতা তৈরিতে মিরপুরে LEEDO-এর লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :
Publish : 11:44 PM, 16 November 2026.
Digital Solutions Ltd

শিশু সুরক্ষায় সচেতনতা তৈরিতে মিরপুরে LEEDO-এর লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

Publish : 11:44 PM, 16 November 2026.
শিশু সুরক্ষায় সচেতনতা তৈরিতে মিরপুরে LEEDO-এর লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

ছবি: সংগৃহীত

প্রতিবেদক মাসুদ মাহাতাব, ঢাকা :

শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী মাজার প্রাঙ্গণে লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো।

গত সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশু, অতিথি, স্থানীয় জনগণ এবং আয়োজক সংস্থার প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে শিশুদের অংশগ্রহণে লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। গান, নাটিকা ও আলোচনার মাধ্যমে শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, শোষণ এবং বৈষম্য প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার গুরুত্বও তুলে ধরা হয়।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দৈনন্দিন স্বাস্থ্যবিধি এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে শিশুদের সচেতন করা হয়।

আয়োজকরা জানান, সাংস্কৃতিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নিজেদের অধিকার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখে। একই সঙ্গে শিশু সুরক্ষায় পরিবার, স্থানীয় জনগণ ও সমাজের সম্মিলিত দায়িত্বশীলতা বাড়ানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উল্লেখ্য, LEEDO ২০০০ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, সুরক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সংস্থাটি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত