দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন এর প্রাথমিক সদস্য সহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ১৭ নভেম্বর মঙ্গলবার প্রকাশ করা হয়।
ঐ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, "দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাদের দলীয় পদ স্থগিত করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News