ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এর দায় সরকারের: নাহিদ ইসলাম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:21 AM, 17 November 2026.
Digital Solutions Ltd

ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এর দায় সরকারের: নাহিদ ইসলাম

Publish : 01:21 AM, 17 November 2026.
ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এর দায় সরকারের: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য ও নাশকতার কিছু চিহ্ন যুক্তরাজ্যেও দেখা যাচ্ছে। তাঁর দাবি, ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা জীবন ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।

বক্তব্যে বিএনপিরও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বিএনপির একটি অংশ বিভিন্ন প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে ‘রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির’ নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসর দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাহিদ ইসলামের ভাষ্য, এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার মুখে বিএনপি অসহায় হয়ে বিরোধী দলের সহযোগিতা চাইছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক ও নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির সদস্যসচিব নুরুল হুদা জুনেদ। এতে এনসিপির কেন্দ্রীয় ও যুক্তরাজ্য শাখার নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

তবে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষে ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের ‘পলাতক ও উগ্র কর্মীরা’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে।

এনসিপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার পর অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের কর্মীরা অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতা-কর্মী ও অন্য অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। দলটির দাবি, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।

নাহিদ ইসলামের সফরসঙ্গী ও এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদও ফেসবুক পোস্টে হামলার অভিযোগ করেন। তাঁর দাবি, অনুষ্ঠান চলাকালে বড় ধরনের বিঘ্ন ঘটাতে না পারলেও শেষ মুহূর্তে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালানো হয়।

এদিকে, এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম চলমান শিরোনাম টিকটকের পরিচয়, বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছে আরেক তরুণ শিরোনাম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে, বরিশাল বিভাগে সতর্কতা বাড়ানো হয়েছে শিরোনাম সাংবাদিকের অসুস্থ্য কন্যার পাশে ড. জিয়াউদ্দিন ও ইলেন ভুট্টো শিরোনাম দলীয় নীতি ও আদর্শ পরিপন্থীর অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগীত শিরোনাম ঝালকাঠির নলছিটিতে শীতলপাটির জিআই পণ্য হিসেবে সম্ভাবনা, বিপণন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত