ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৃতীয় কোনো দেশ রাজি হচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তার দাবি, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার কোনো দেশও শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি দেয়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে নাজমুল হক বলেন, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান ভারতের জন্য ক্রমেই বিব্রতকর হয়ে উঠছে। আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে ভারতকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বিবিসি বাংলার একটি প্রতিবেদনের বরাত দিয়ে সহকারী প্রেস সচিব আরও দাবি করেন, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত বিভিন্ন দেশের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে। তবে সেই উদ্যোগ সফল হয়নি। তার ভাষ্য, ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়াই একমাত্র বাস্তবসম্মত বিকল্প।
পোস্টে নাজমুল হক অভিযোগ করেন, ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনা দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন। পরিবারের সদস্যদের আগেই দেশের বাইরে পাঠিয়ে তিনি নিজেও দেশ ছেড়েছেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া দেশের বাইরে অবস্থান করেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণার সমালোচনা করেন সহকারী প্রেস সচিব। তার মতে, এসব কর্মসূচির কারণে দেশে থাকা দলটির নেতাকর্মীরা আবারও ঝুঁকির মুখে পড়ছেন।
পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে নাজমুল হক বলেন, রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তাদের জীবন যেন ঝুঁকির মুখে না ফেলা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News