ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 05:44 AM, 14 November 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

Publish : 05:44 AM, 14 November 2026.
ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি শহরের তীব্র যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমে সড়কে কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নির্দেশনায় প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে শহরের মিতু সিনেমা হলসংলগ্ন চৌরাস্তায় এ কার্যক্রম শুরু হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমীন বিরনের নেতৃত্বে নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট কমাতে কাজ করেন। এতে ওই এলাকায় যান চলাচলে কিছুটা স্বস্তি ফিরে আসে।

আল আমীন বিরন বলেন, শহরের অবৈধ অটোরিকশা ও সড়কের পাশে যত্রতত্র রাখা ভ্যানের কারণে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানবাহন অপসারণের দাবিতে এর আগে তাঁরা সড়ক অবরোধ করেছিলেন। তখন পৌরসভার পক্ষ থেকে এক দিন অভিযান পরিচালনা করা হলেও পরবর্তী সময়ে তা আর অব্যাহত থাকেনি। ফলে যানজটের পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তিনি বলেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নির্দেশনায় তাঁরা স্বেচ্ছাশ্রমে যানজট নিরসনের কাজ শুরু করেছেন। প্রতিদিন এ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি।

এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিয়মিতভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হলে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি অনেকটাই কমবে।

জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, শহরের তীব্র যানজটে প্রতিদিন সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের এই ভোগান্তির কথা বিবেচনা করেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত এ কার্যক্রমের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের চলাচলে কিছুটা স্বস্তি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল আর রাতে হারল বাংলাদেশ শিরোনাম বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান শিরোনাম ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনাম কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ছাত্রদল নেতা বহিষ্কার শিরোনাম ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি শিরোনাম ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা