ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঝালকাঠি পৌরসভার কাটপট্টি এলাকার সুজন রহমান (৪৪), যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অপরজন রাজাপুরের মেডিকেল মোড় এলাকার আসমা বেগম (৩৬)। এ ঘটনায় তাঁর স্বামী রেজাউল কবির ওরফে গাজীকে পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝালকাঠি সদর ও রাজাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টা ২০ মিনিটের দিকে ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাটপট্টি এলাকার ৩৬/এ নম্বর বাড়ির তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সুজন রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
অন্যদিকে, রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দোতলা ভবনের নিচতলার সিঁড়ির সামনের সড়ক থেকে আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মো. আলমগীর হোসেন।
পুলিশের তথ্য অনুযায়ী, সুজন রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগেও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর তিনি আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
এ ঘটনায় আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তাঁর স্বামী রেজাউল কবির ওরফে গাজীর বিরুদ্ধে মাদক বিক্রিতে সহায়তার অভিযোগে রাজাপুর থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে, সুজন রহমানের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পৃথক দুটি অভিযানে ৩৪ পিস ইয়াবা উদ্ধার ও দুজনকে গ্রেপ্তারের ঘটনায় জেলার মাদকবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News