আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 11:06 PM, 13 November 2026.
Digital Solutions Ltd

আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

Publish : 11:06 PM, 13 November 2026.
আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা কর্নাটকের নিবন্ধন করা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথেও কয়েকজন মারা যান।

দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের বের করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় মিনিবাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। দুর্ঘটনার আগে বাসটি ট্রাফিক আইনও অমান্য করেছিল বলে জানিয়েছে পুলিশ। আরও জানা গেছে, বাসটির বিরুদ্ধে অতীতে অন্তত ১২ বার ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় সাড়ে ৩৮ হাজার রুপি জরিমানাও করা হয়েছিল। এর মধ্যে একটি মামলায় এখনো ৪ হাজার রুপি জরিমানা বকেয়া রয়েছে।

এদিকে, আসামের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী অতুল বরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ ঘটনায় শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

ভয়াবহ এ দুর্ঘটনায় আসামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল আর রাতে হারল বাংলাদেশ শিরোনাম বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান শিরোনাম ঝালকাঠিতে ৮ পরিবারের ২০ বছরের বন্দিদশা! চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা শিরোনাম কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর, ছাত্রদল নেতা বহিষ্কার শিরোনাম ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি শিরোনাম ঝালকাঠিতে যানজট কমাতে সড়কে কাজ করেছ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা