ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় চাপে বিবিসি
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 06:13 AM, 11 November 2026.
Digital Solutions Ltd

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় চাপে বিবিসি

Publish : 06:13 AM, 11 November 2026.
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় চাপে বিবিসি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলায় বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ট্রাম্পের করা মানহানির অভিযোগ খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ফলে বিবিসির বিরুদ্ধে মামলাটি এগিয়ে নিতে আর কোনো বাধা থাকছে না। তবে একই মামলায় বিবিসির বিরুদ্ধে অন্যায্য বাণিজ্যচর্চার অভিযোগ খারিজ করেছেন আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) ফ্লোরিডার ফেডারেল আদালতের জেলা বিচারক জেফরি কুন্টজ এ আদেশ দেন।

মামলার সূত্রপাত ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা নিয়ে। অভিযোগ রয়েছে, ওই ঘটনার আগে ট্রাম্পের দেওয়া একটি ভাষণের দুটি পৃথক অংশ জোড়া দিয়ে ভিডিও সম্পাদনা করে প্রচার করেছিল বিবিসি। এতে এমন ধারণা তৈরি হয় যে, ট্রাম্প তাঁর সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলা চালাতে উসকানি দিয়েছিলেন।

ট্রাম্পের অভিযোগ, বিবিসি তাঁর ভাষণের একটি অংশে সমর্থকদের ক্যাপিটল ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার আহ্বান এবং অন্য অংশে ‘সর্বশক্তি দিয়ে লড়াই করো’ বক্তব্য যুক্ত করে প্রচার করেছে। অথচ ভাষণের যে অংশে তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছিলেন, সেটি বাদ দেওয়া হয়েছিল।

এ ঘটনায় গত ডিসেম্বরে ফ্লোরিডার ফেডারেল আদালতে বিবিসির বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। এতে অন্তত ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়।

বিচারক জেফরি কুন্টজ তাঁর আদেশে বলেন, বিবিসির সম্পাদিত ভিডিওটি ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে এবং ভিডিওটি বিভ্রান্তিকর হতে পারে, তা বিবিসি জানত বা জানা উচিত ছিল এমন অভিযোগ বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেছেন ট্রাম্প। তবে আদালতের এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে, ট্রাম্প তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করতে পেরেছেন। মামলার বিচারপ্রক্রিয়ায় বিষয়গুলো আরও যাচাই করা হবে।

আদালতের সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে এমন সবার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তাঁরা।

অন্যদিকে বিবিসির এক মুখপাত্র জানিয়েছেন, আদালতের সিদ্ধান্তে তাঁরা বিস্মিত হয়েছেন। তবে আদালতের কর্তৃত্বের প্রতি তাঁদের শ্রদ্ধা রয়েছে এবং নিজেদের অবস্থান নিয়ে তাঁরা আত্মবিশ্বাসী।

এর আগে বিবিসি স্বীকার করেছিল, ট্রাম্পের ভাষণের ভিডিও সম্পাদনা বিভ্রান্তিকর ছিল। এ জন্য ক্ষমাও চেয়েছিল সংবাদমাধ্যমটি। তবে মানহানির দায় স্বীকার করেনি তারা।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিবিসির ‘প্যানোরামা’ অনুষ্ঠানে ভিডিওটি প্রচার করা হয়েছিল। পরবর্তী সময়ে বিবিসির একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ স্মারকলিপিতে ভিডিও সম্পাদনার বিষয়টি নিয়ে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ওঠে।

সব মিলিয়ে ট্রাম্পের করা এই মামলায় এখন আইনি লড়াইয়ের মুখে পড়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১১ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড শিরোনাম কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের শিরোনাম কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় শিরোনাম ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলায় চাপে বিবিসি শিরোনাম চুরি করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের হাতে আটক শ্রমিকদল নেতা, বহিষ্কার করল দল। শিরোনাম নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মামুন মল্লিকের সমর্থন ও দোয়া কামনা