ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা
ঢাকা, ০৩ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক :
Publish : 08:33 AM, 03 November 2026.
Digital Solutions Ltd

ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা

Publish : 08:33 AM, 03 November 2026.
ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছে, সামরিক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংকল্প দমিয়ে রাখা সম্ভব নয়।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের কেশম দ্বীপে একের পর এক বিস্ফোরণের খবরকে কেন্দ্র করে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে সরে এসে কূটনৈতিক সমাধানের পথে এগোনোর আহ্বান জানিয়েছে রাশিয়া।

সোমবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, গত কয়েক মাসের ঘটনাবলি প্রমাণ করেছে, সামরিক শক্তি প্রয়োগ করে ইরানি জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা দমন করা সম্ভব নয়।

তিনি বলেন, যারা নতুন করে হামলার হুমকি দিচ্ছে কিংবা সামরিক পদক্ষেপ নিচ্ছে, তাদের অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। সামরিক অভিযান, ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মাধ্যমে কোনো দেশের জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা দুর্বল করা যায় না।

সংকট নিরসনে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন রুশ এই মুখপাত্র। তিনি জানান, সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে এবং তা বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে মস্কো।

এদিকে, বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে রাশিয়া।

জাখারোভা বলেন, হরমুজ প্রণালি ব্যবহারের ক্ষেত্রে ইরানের বৈধ স্বার্থের প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও নৌ চলাচলের স্বার্থে সব দেশের জন্য এ গুরুত্বপূর্ণ জলপথ নিরাপদ ও উন্মুক্ত রাখা জরুরি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়লে এর প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে।

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নদীভাঙন এলাকায় পরিবেশ রক্ষার বার্তা ছড়াচ্ছে ঝালকাঠি বন্ধুসভা শিরোনাম ৩৫ হাজার টাকায় বিক্রি শিশু, ১৪ দিন পর মায়ের কোলে শিরোনাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বরিশাল শাখায় কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন শিরোনাম সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শিরোনাম যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক শিরোনাম ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া সতর্কবার্তা