এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও
ঢাকা, ০২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:52 AM, 02 November 2026.
Digital Solutions Ltd

এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও

Publish : 08:52 AM, 02 November 2026.
এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

বিইআরসির প্রজ্ঞাপন অনুযায়ী, নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসকসহ ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অটোগ্যাসের দাম ছিল ৮৪ টাকা ৬২ পয়সা।

অন্যদিকে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা করা হয়েছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে এই সিলিন্ডারের দাম বেড়েছে ২২৩ টাকা।

এর আগে গত ৪ অক্টোবর এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়।

পরপর দুই দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ায় নতুন করে বাড়তি ব্যয়ের মুখে পড়বেন সাধারণ ভোক্তা ও অটোগ্যাসচালিত যানবাহনের ব্যবহারকারীরা।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম এলপিজির সঙ্গে বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও শিরোনাম মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ শিরোনাম স্বামীর ৬ লাখ টাকা আত্মসাতের মামলায় স্ত্রী কারাগারে শিরোনাম জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে রাষ্ট্রীয় সম্মাননা পেলো মো: মেহেদী হাসান (মুমিন) শিরোনাম দুমকিতে বিএনপি নেতার মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার শিরোনাম বরিশালের ছয় রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা