ছবি: সংগৃহীত
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য ঝালকাঠি জেলা প্রশাসন আগাম প্রস্তুতি গ্রহন করেছে।
এ উপলক্ষে সোমবার ২ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ঐ সভায় সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাইদ ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ আরও অনেকে।
দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়ে সভায় আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, শিশু পরিবার ও কারাগারে বিশেষ খাবার পরিবেশন, খেলাধুলার আয়োজন, উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল। এ ছাড়া দিবসটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি-বেসরকারি সব দপ্তর ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News