ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশালাকার একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কেনেন এক মাছ ব্যবসায়ী। পরে কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। এতে মাছটির মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া মাছটি তাঁর কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন।
ওই দিন বিকেলে উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন সাজু মিয়া। বিশাল আকৃতির বাঘাইড়টি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক মানুষের ভিড় জমে।
মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে চাহিদাও রয়েছে। তিনি বিভিন্ন ঘাট থেকে বড় মাছ কিনে এনে কেটে খুচরা বিক্রি করেন। এ ছাড়া অনেক ক্রেতা আগে থেকেই অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। চাহিদা অনুযায়ী বড় মাছ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানান তিনি।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
তিনি আরও জানান, ব্রহ্মপুত্র নদের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
নদীতে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ায় একদিকে যেমন জেলে ও ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে এসব মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবিস্তার রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News