ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 01:30 AM, 17 October 2026.
Digital Solutions Ltd

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

Publish : 01:30 AM, 17 October 2026.
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এর আগে দিনের শুরুতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরিবেশ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন তিনি।

পরে রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বছরের এ সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিরোধ। আর এ জন্য বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে তিনি তরুণদের সহযোগিতা চান। দেশের বিপুলসংখ্যক তরুণ নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় বড় পরিবর্তন আনা সম্ভব।

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, বিশাল এই শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শুধু সিটি করপোরেশন বা প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় বিভিন্ন স্থানে স্থাপন করা ডাস্টবিন চুরি এবং লাগানো গাছের চারা নষ্ট বা চুরি হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসব রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গাছপালা বাড়লে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীর তাপমাত্রা কমাতে সহায়তা পাওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

 

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চিলমারীতে ৯০ কেজি ওজনের বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজার টাকায় শিরোনাম ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা শিরোনাম চমকের বিয়ের ছবি ঘিরে রহস্য শিরোনাম ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’, বিএনপিকে বললেন নাসীরুদ্দীন শিরোনাম সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার শিরোনাম পূজার ছুটিতে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত