নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:09 AM, 14 October 2026.
Digital Solutions Ltd

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

Publish : 02:09 AM, 14 October 2026.
নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার বা মোবাইল ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটির কার্যক্রম ঘুরে দেখেন।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।

কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। এসব ভ্যানের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শুধু খাদ্য পরীক্ষা নয়, জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও রাখা হয়েছে এসব ভ্রাম্যমাণ পরীক্ষাগারে। ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশজুড়ে ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম সম্প্রসারণ করা হলে খাদ্যে ভেজাল শনাক্তকরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্রিকেটারদের চুরি হওয়া লাগেজ উদ্ধার, সন্ধান মেলেনি মূল্যবান সামগ্রীর শিরোনাম নলছিটিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, বিজয়ী গার্লস স্কুল অ্যান্ড কলেজ শিরোনাম তথ্য অধিকার চর্চা ও সরকারি সেবা নিশ্চিতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন শিরোনাম কাঠালিয়ায় মন্দিরে বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধ, দুই পক্ষের মারামারি শিরোনাম নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেপ্তার শিরোনাম নলছিটিতে খালের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া