ছবি: সংগৃহীত
প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমানো এবং তাঁদের মানবাধিকার নিশ্চিত করতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ আদালত চালু করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সংকট ও মামলা নিষ্পত্তির জন্য বিশেষ আদালতটি কাজ করবে। আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে সুশৃঙ্খল করা গেলে দেশের সামগ্রিক ব্যবস্থাপনাও সহজ হবে।
এ জন্য অভিবাসন খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News