ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আলোচনায় বসবে বাংলাদেশ। তবে দেশের স্বার্থ ও পানির ন্যায্য হিস্যার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। এ কমিটিতে ভারতীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্তির জন্য তাদের নামও চাওয়া হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে দ্রুত সংলাপ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও দেশের জনগণের সমর্থন রয়েছে। ভবিষ্যতে পানি কূটনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন বিষয়ে দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক পানি সংস্থা গঠনের বিষয়ে বাংলাদেশ কাজ করছে এবং সেখানে দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
হুমায়ুন কবির বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর ফিরে যাবে না। দেশের পানির অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকার আলোচনা ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News