ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের গোপালপুরে দ্বিতীয় বিয়ের পর নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আকস্মিক এ মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। তিনি জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে আয়নালের প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে এক ব্যক্তির সঙ্গে চলে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর দুই সন্তানকে নিয়ে আয়নাল পারিবারিকভাবে কঠিন সময় পার করছিলেন বলে জানান স্বজনেরা।
এ অবস্থায় পরিবারের সম্মতিতে বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) বিয়ে করেন আয়নাল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নববধূকে নিয়ে নিজ গ্রামের বাবার বাড়িতে ফেরেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, নববধূকে ঘরে তোলার পর গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। তাঁকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বলেন, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই আয়নালের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি বা লিখিতভাবে কিছু জানাননি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News