খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু
ঢাকা, ০৮ অক্টোবর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:54 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু

Publish : 05:54 AM, 08 October 2026.
খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে মো. আব্দুস সালাম নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়-সংলগ্ন কেসিসির গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. মেছের আলীর ছেলে। ঘটনার পর তাঁর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপর গাড়িচালক বারেক গাজী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

কেসিসির আরেক গাড়িচালক মো. সাফায়েত হোসেনের ভাষ্য, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার কিছু আগে বারেক গাজী বাইরে থেকে একটি গাড়ি চালিয়ে গ্যারেজে প্রবেশ করেন। এ সময় তিনি আব্দুস সালামকে গাড়িটি সরিয়ে নিতে বলেন। জবাবে সালাম তাঁকে গাড়িটি সরিয়ে নিতে বলেন।

এরপর বারেক গাড়িটি চালু করলে সেটি সামনের দিকে এগিয়ে যায়। এ সময় কোনো এক কারণে সালাম দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। গাড়িটি এগিয়ে যাওয়ায় দুই গাড়ির মাঝে চাপা পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এতে গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে গাড়িচালক বারেক গাজী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, নিহত চালকের পরিবার মামলা করতে চাচ্ছে না। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর থেকে বারেক গাজী পলাতক রয়েছেন। তাঁকে পাওয়া গেলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেসিসির প্রধান প্রকৌশলী মো. মশিউজ্জামান খান। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড শিরোনাম খুলনায় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালকের মৃত্যু