ঝালকাঠিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে জেলা প্রশাসন
ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 05:48 AM, 08 October 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে জেলা প্রশাসন

Publish : 05:48 AM, 08 October 2026.
ঝালকাঠিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে জেলা প্রশাসন

ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠিতে এ বছর ১৬০টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

জেলা প্রশাসন জানায়, জেলার চার উপজেলায় এবার ১৬০টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে সদর উপজেলায় ৭২টি, নলছিটিতে ২২টি, রাজাপুরে ১৯টি এবং কাঠালিয়ায় ৪৭টি মণ্ডপ রয়েছে।

সভায় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, সিসিটিভি ক্যামেরা ও আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপে প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে নামাজের সময় পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও উচ্চ শব্দ বন্ধ রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে মণ্ডপ ও আশপাশে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথাও সভায় বলা হয়। প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন কমিটির সমন্বয়ে পুরো আয়োজন সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জি এম শাহাবুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য, প্রকৌশল, প্রাণিসম্পদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও পূজা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঝালকাঠিতে শারদোৎসব উদযাপনে জেলা বিএনপির চার সিদ্ধান্ত শিরোনাম পাংশায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, সেই বিএনপি নেতা গ্রেপ্তার শিরোনাম গৌরনদী থেকে এসিল্যান্ড মেহেদীকে প্রত্যাহার, জনমনে স্বস্তি শিরোনাম টাঙ্গাইলে স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু শিরোনাম ঝালকাঠিতে ইমাদ পরিবহনের চাপায়, পথচারী মতিউর রহমান নিহত শিরোনাম বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের মামলায়, যুবকের ৬০ বছরের কারাদণ্ড