ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তবে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।
ম্যাচের আগে বাংলাদেশ দলের আলোচনায় এসেছে আবুধাবির তীব্র গরম। বর্তমানে সেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অনুভূতি আরও বেশি হচ্ছে। ফিল লাইক তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে।
এমন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকেই দলের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, আবুধাবির গরমই এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে বড় সমস্যা। বিশেষ করে জাপান থেকে আসা ক্রিকেটাররা সেখানে অনুশীলনের তেমন সুযোগ পাননি। এরপর আরব আমিরাতে এসে টানা দুই দিন তাঁদের প্রচণ্ড গরমের মধ্যে থাকতে হচ্ছে।
তবে ধীরে ধীরে খেলোয়াড়েরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন এই ক্যারিবীয় কোচ। তাঁর মতে, বিষয়টি শারীরিক প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও মানিয়ে নেওয়ার। প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ মনে হয়েছে বলেও জানান তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উইকেট নিয়েও কথা বলেছেন সিমন্স। তাঁর মতে, উইকেটটি ভালো হতে পারে, তবে কিছুটা ধীরগতির হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ কোচ বলেন, দল একটি ভালো উইকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানের বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনারের বিপক্ষে খেলতে হবে এ বিষয়টিও মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।
এদিকে ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও আন্তর্জাতিক টেস্ট হিসেবে দুই দলের জন্যই এটি গুরুত্বপূর্ণ। আবুধাবির গরম, ধীরগতির উইকেট এবং আফগানিস্তানের স্পিন সব মিলিয়ে বাংলাদেশের সামনে থাকছে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।
এখন দেখার বিষয়, মাঠের তীব্র গরম ও কন্ডিশনের সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখাতে পারে বাংলাদেশ।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News