রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের লজ্জার হার
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:52 PM, 14 November 2026.
Digital Solutions Ltd

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের লজ্জার হার

Publish : 11:52 PM, 14 November 2026.
রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের লজ্জার হার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া মাঠে নেমেই বড় বিপর্যয়ের মুখে পড়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। এই পরাজয়ে একাধিক বিব্রতকর রেকর্ড গড়েছে পর্তুগিজরা। বিশেষ করে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের মাঠে এটিই পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বড় হার।

শনিবার রাতে ব্রাগার মিউনিসিপাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডেনমার্ক। প্রথমার্ধের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পিয়েরে-এমিল হয়বিয়ের্গ। পর্তুগালের রুবেন দিয়াসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় সফরকারীরা।

বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে ডেনমার্ক। ৫০ মিনিটে রাসমুস হয়লুন্দের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সাত মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে পর্তুগালের ওপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি।

ম্যাচের ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেনের গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বের্নার্দো সিলভা পর্তুগালের হয়ে একটি গোল শোধ করলেও তাতে পরাজয় এড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেনমার্ক।

এই হারের মধ্য দিয়ে ২৩ বছরের মধ্যে রোনালদোকে ছাড়া সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের মুখ দেখল পর্তুগাল। সর্বশেষ ২০০৩ সালের সেপ্টেম্বরে স্পেনের কাছে ৩-০ গোলে হেরেছিল দলটি। এ ছাড়া ২০২১ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির কাছে ৪-২ গোলে হারের পর এই প্রথম প্রতিপক্ষের জালে চার গোল হজম করল পর্তুগাল।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর এটিই ছিল পর্তুগালের প্রথম ম্যাচ। দেশের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন এই মহাতারকা। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের শিরোপা জেতে পর্তুগাল।

তবে বড় ব্যবধানে হারলেও নেশনস লিগের শীর্ষ স্তরের গ্রুপ-৪-এ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। অন্যদিকে, এই জয়ে ডেনমার্কের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯-এ। ফলে শেষ রাউন্ডের আগে দুই দলেরই কোয়ার্টার ফাইনালের অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই এমন বড় পরাজয় পর্তুগাল দলের সামনে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম দুঃসময়ের ছাত্রদল নেতা, এখন ইজিবাইক চালক শিরোনাম নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ ছাড়ার আহ্বান আইজেনকোটের শিরোনাম সেনাবাহিনী থেকে বরখাস্ত কর্মকর্তা দম্পতি শিরোনাম রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, দেড় বছর কারাদণ্ড শিরোনাম পুলিশের মামলায় নাম নেই, তবুও গ্রেপ্তার গৃহবধূ সুমা! শিরোনাম আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি দেওয়ার পর এলজিইডি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা