২৭ বছর পর চার গোলের জয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 11:14 PM, 11 November 2026.
Digital Solutions Ltd

২৭ বছর পর চার গোলের জয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

Publish : 11:14 PM, 11 November 2026.
২৭ বছর পর চার গোলের জয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

দীর্ঘ অপেক্ষার অবসান। হতাশা পেছনে ফেলে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে হামজা চৌধুরীর নেতৃত্বাধীন লাল-সবুজের দল। একই সঙ্গে দীর্ঘ ২৭ বছর পর সাফে চার গোলের ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল। সমর্থকদের মধ্যেও তৈরি হয়েছিল হতাশা। তবে ভুটানের পর শ্রীলঙ্কাকে হারিয়ে সেই হতাশার জবাব দিয়েছে ফুটবলাররা। মাঠের পারফরম্যান্সে ফিরিয়েছে আত্মবিশ্বাস।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের অষ্টম মিনিটে শমিত সোমের গোলে এগিয়ে যায় দল। প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক হামজা চৌধুরী ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ।

৫৩ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে গোল করেন ফারহান আলী ওয়াহিদ। কয়েকজন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে তাঁর নেওয়া নিখুঁত শট দর্শকদের মুগ্ধ করে। ম্যাচের ৮৭ মিনিটে রাকিব হোসেনের গোলে ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি ছিল দলীয় সমন্বয় ও আক্রমণাত্মক ফুটবল। মাঝমাঠের নিয়ন্ত্রণ, দুই প্রান্ত দিয়ে আক্রমণ এবং রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ম্যাচেই শ্রীলঙ্কাকে চাপে রাখে হামজারা।

পরিসংখ্যানের দিক থেকেও এই জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৯৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ চার গোলের ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২৭ বছর পেরিয়ে আবারও এমন কীর্তি গড়ল দলটি। পাশাপাশি ২০১৩ সালের পর আন্তর্জাতিক ফুটবলে ৪-০ গোলের বড় জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এবার বাংলাদেশের সামনে সেমিফাইনালের লড়াই। আগামী ১৪ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। ২০০৩ সালের পর সাফের শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া এই বড় জয় সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে।

এখন দেখার বিষয়, সেমিফাইনালেও এই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালের পথে এগিয়ে যেতে পারে কি না হামজা চৌধুরীর দল।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ