ছবি: সংগৃহীত
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছবাজারের আড়ত থেকে ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। পরে মাছটি ঢাকার গুলশানে এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে লুৎফর নামের এক জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
পরে সকালে মাছটি দৌলতদিয়া মাছবাজারের রেজাউল মন্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, মাছটি কেনার পর দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করেন তিনি। একপর্যায়ে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছটি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হয়।
তিনি আরও জানান, পদ্মা নদীর মাছ স্বাদে ভালো হওয়ায় এর চাহিদা রয়েছে। এ কারণে বড় মাছগুলো দ্রুত বিক্রি হয়ে যায়। তাঁর আড়তে ছোট-বড় বিভিন্ন আকারের নদীর মাছ পাওয়া যায়।
পদ্মার এমন বড় আকৃতির কাতল মাছ ধরা পড়ার খবর স্থানীয় মাছ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News