নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:15 AM, 12 November 2026.
Digital Solutions Ltd

নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

Publish : 07:15 AM, 12 November 2026.
নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এদিন সংসদে বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার পর দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেট্রোল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন। অথচ ঘটনাস্থলে কোনো ফরেনসিক দল যায়নি বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা গেছে। তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি কেউ পরিকল্পিতভাবে লাগিয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে।

তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রাজাপুরে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিরোনাম সম্পত্তি নিয়ে বিরোধ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ শিরোনাম নুসরাতের বাড়িতে পেট্রোল বোমার কোনো আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম এমপি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ শিরোনাম ববি বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে এসে শিশুসন্তানসহ এক শিক্ষার্থীর বোন নিখোঁজ, থানায় জিডি শিরোনাম গলাচিপায় ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ, দুর্ভোগে ১০ গ্রামের কয়েক হাজার মানুষ