তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 07:14 AM, 07 November 2026.
Digital Solutions Ltd

তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ

Publish : 07:14 AM, 07 November 2026.
তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত, ঘোরাফেরা এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরবতা পালন করেছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্টরা।

পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে নাশতা করেন। রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় ফিরে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে বলে দাবি পুলিশের।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, জিজ্ঞাসাবাদে দীপ সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আসামির মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তার জামিনের আবেদন জানান তারা।

তবে শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে পাওয়া তথ্যগুলো তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করছে পুলিশ।

এখন তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাহসিফ হত্যার রহস্য উদ্‌ঘাটনে পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সংশ্লিষ্টরা।

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তাহসিফ হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপ শিরোনাম ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিরোনাম ঝালকাঠিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা শিরোনাম তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির র‍্যালি শিরোনাম বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদল নেতা শিরোনাম পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন